আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ
বাঁশ
১. বাঁশ কী প্রকারের উদ্ভিদ?
উত্তর: বাঁশ হল একপ্রকার বহুবর্ষজীবী, নিরেট পর্ব ও ফাঁপা পর্বমধ্য যুক্ত ঘাসজাতীয় চিরসবুজ উদ্ভিদ।
২.বাঁশ গাছে কত বছর অন্তর ফুল ফোটে?
উত্তর: ৬৫ বা ১২০ বছর অন্তর ফুল ফোটে।
৩. বাঁশ থেকে কোন ওষুধ পাওয়া যায়?
উত্তর: তবাশির নামক ওষুধ পাওয়া যায়।
৪. তবাশির ওষুধটি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
উত্তর: হাঁপানি ,সর্দি-কাশি ও নানা সংক্রামক ব্যাধিতে ব্যবহৃত হয়।
৫. বাঁশগাছের বৃদ্ধির হার কীরকম?
উত্তর: বাঁশ খুব দ্রুত বৃদ্ধি পায়। কোন কোন বাঁশ প্রতি ২৪ ঘণ্টায় প্রায় ১০০ সেমি বৃদ্ধি পায়।
৬. বাঁশের তন্তর ব্যাস কত?
উত্তর: ৩ মিমির কম।
৭. Bamboo fabric কী ? এর ব্যবহার লেখ।
উত্তর: বাঁশের তন্তর ব্যাস ৩ মিমির কম, এজন্য একে Bamboo fabric বলে।
ব্যবহার: Bamboo fabric বস্ত্র শিল্পে জামা কাপড় তৈরিতে কাজে লাগে।
কচুরিপানা
১ . কচুরিপানা কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: কচুরিপানা একপ্রকার ভাসমান বহুবর্ষজীবী উদ্ভিদ।
২. কচুরিপানা উদ্ভিদটি কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে?
উত্তর: ২৪ বছর।
৩. কচুরিপানা কোন দেশ থেকে আমাদের দেশে আনা হয়েছে?
উত্তর : দক্ষিণ আমেরিকার ব্রাজিল থেকে আমদানি করা হয়েছে।
৪. কচুরিপানা নোংরা জল থেকে কোন কোন ধাতু শোধন করে জলকে দূষণমুক্ত রাখে?
উত্তর: কোবাল্ট, ক্রোমিয়াম ,ক্যাডমিয়াম ,লেড ও মার্কারি শোধন করে ।
৫. সোনার খনি অঞ্চলে জলে নির্গত সায়ানাইড শোষণ করে জলকে বিষমুক্ত করে কোন উদ্ভিদ?
উত্তর: কচুরিপানা।
শাল
১. শাল কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: শাল একটি বহুবর্ষজীবী কাষ্ঠল ,দ্বিবীজপত্রী ও বৃক্ষ জাতীয় উদ্ভিদ।
২. শাল গাছের কোন অংশ থেকে ট্যানিন পাওয়া যায় ?
উত্তর: শাল গাছের ছাল থেকে।
৩. শাল গাছের আঠা থেকে কী পাওয়া যায়?
উত্তর: সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়।
সুন্দরী
১. সুন্দরী গাছ কোথায় জন্মায়?
উত্তর: সুন্দরবনের লবণাক্ত অঞ্চলে মিষ্টি জলে সুন্দরী গাছ জন্মায়।
২. শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়?
উত্তর: লবণাম্বু উদ্ভিদ দেখা যায়।
৩. শ্বাসমূলের কাজ কী?
উত্তর: লবণাম্বু উদ্ভিদের শ্বাসকার্য সাহায্য করা।
৪. কী কী কাজে সুন্দরী গাছ ব্যবহার করা হয়?
ব্যবহার:
১. সুন্দরী গাছের কাঠ আসবাব, বাড়ি,ও খুঁটি তৈরিতে কাজে লাগে।
২. সুন্দরী গাছের কাঠ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
৩. সুন্দরী গাছের ছালের প্রচুর ট্যানিন থাকে, যা চর্ম ও রং শিল্পে ব্যবহৃত হয়।
৫. শ্বাসমূল কী?
উত্তর: সুন্দরী গাছের কিছু শাখা মূল মাটি ভেদ করে অভিকর্ষের বিপরীতে ওপরের দিকে উঠে আসে। এই প্রকার মূল গুলি ছিদ্র যুক্ত হয়। এই ছিদ্রপথে শ্বাসবায়ুর আদান-প্রদান হয়, এই মূলকে শ্বাসমূল বলে।
৬. মশলা বলতে কী বোঝো?
উত্তর: খাদ্যবস্তুকে স্বাদযুক্ত, সুগন্ধি ও স্বাস্থ্যসম্মত করার জন্য যেসব উপাদান কাঁচা বা রান্না করার সময় মেশানো হয়, তাদের মশলা বলে।
গোলমরিচ
১. গোলমরিচ কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: গোলমরিচ একটি বহুবর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ।
২. গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী পদার্থটির নাম কী?
উত্তর: পিপেরাইন।
৩. উদ্ভিদের কোন অংশটি গোলমরিচ হিসেবে ব্যবহার হয়?
উত্তর: উদ্ভিদের বীজে অংশটি।
৪. রান্না ছাড়া অন্য কাজে গোলমরিচের ব্যবহার লেখ।
ব্যবহার:
১. দাঁতের ব্যথা, মাড়ি থেকে রক্ত পড়া, গ্যাসের সমস্যায় গোলমরিচ খুব ভালো কাজ করে।
২. মাংস ও অন্য যেসব খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয় সেগুলি সংরক্ষণ করতে গোলমরিচ ব্যবহার করা হয়।
হলুদ
১. হলুদ কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: হলুদ বহুবর্ষজীবী বীরুৎজাতীয় উদ্ভিদ।
২. হলুদের কান্ড কী প্রকৃতির হয়?
উত্তর: হলুদের কান্ড গ্রন্থি কান্ড বা রাইজোম জাতীয়।
৩. হলুদে কোন ধাতু বেশি পরিমাণে থাকে?
উত্তর: লোহা বেশি পরিমাণে থাকে।
৪. হলুদে উপস্থিত কোন যৌগের জীবাণুনাশক ক্ষমতা আছে?
উত্তর: হলুদে উপস্থিত কারকিউমিন যৌগটি জীবাণুনাশক।
৫. কোন মশলা রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমায়?
উত্তর: হলুদ।
৬. রান্নায় রং আনতে ব্যবহৃত হয় এরূপ একটি গ্রন্থিকান্ডের নাম লেখ।
উত্তর: হলুদ।
এলাচ
১. এলাচ কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: বহুবর্ষজীবী বা বিরুৎ জাতীয় উদ্ভিদ।
২. এলাচ কয় প্রকার ও কী কী?
উত্তর: এলাচ দুই প্রকার- বড় এলাচ ও ছোট এলাচ।
৩. বড় এলাচ শুকালে দেখতে কী রকম হয়?
উত্তর: বড় এলাচ তামাটে রঙের হয়
৪. এলাচ এর ব্যবহার লেখ।
ব্যবহার:
১. পায়েস ও অন্যান্য মিষ্টি খাবারের এলাচ ব্যবহার করা হয়।
২. খাদ্য বা পাকস্থলী সংক্রান্ত কোনো সমস্যায় এলাচের ব্যবহার হয়।
৫. গরম মশলা কী?
উত্তর: লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ ,জৈত্রী আর জায়ফল একসঙ্গে মিশিয়ে গরম মশলা তৈরি করা হয়।
রসুন
১. রসুন কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: বহুবর্ষজীবী উদ্ভিদ।
২. রসুনের মধ্যে উপস্থিত জীবাণুনাশক পদার্থটির নাম কী?
উত্তর: অ্যালিসিন।
৩. রসুনের ব্যবহার লেখ।
ব্যবহার:
১. রসুন গ্যাস দূর করে।
২. হৃৎপিণ্ড ও রক্তনালির নানা সমস্যায় রসুন কার্যকরী।
৩. পাকস্থলীতে খাবার হজম করতে সাহায্য করে।
আমলকী
১. আমলকি কী জাতীয় উদ্ভিদ?
উত্তর: পর্ণমোচী বৃক্ষ জাতীয় উদ্ভিদ।
২. আমলকি ফলে কোন ভিটামিন প্রচুর পরিমাণে বর্তমান?
উত্তর: ভিটামিন C।
৩. ত্রিফলা কী?
উত্তর: আমলকী ,হরীতকী ও বহেড়া এই তিনটি ফলকে একত্রে ত্রিফলা বলে।
৪. ত্রিফলাতে কোন ভিটামিন থাকে?
উত্তর: ভিটামিন C ।
৫. ত্রিফলার উপকারিতা কী?
উপকারিতা:
১. ত্রিফলা রক্ত পরিষ্কার রাখে।
২. ত্রিফলায় প্রচুর ভিটামিন - C থাকায় সহযোগী খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।
নয়নতারা
১. নয়নতারা কী প্রকারের উদ্ভিদ ?
উত্তর: নয়ন তারা একবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ।
২. নয়নতারা গাছ থেকে কী কী উপক্ষারপাওয়া যায়?
উত্তর: রৈবেসিন, ভিনক্রিস্টিন, ভিনব্লাসটিন।
৩. নয়নতারা মূল থেকে কোন উপক্ষার পাওয়া যায়?
উত্তর: রৈবেসিন।
৪. নয়নতারা উদ্ভিদ থেকে পাওয়া কোন উপাদান ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয়?
উত্তর: ভিনক্রিস্টিন ও ভীনব্লাস্টটিন।
*****The End*****
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন