তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
১. তড়িদ্ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে ?উদাহরণ দাও।
উত্তর: যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, সেইসব পদার্থকে তড়িদ্বিশ্লেষ্য পদার্থ বলে।
উদাহরণ: খাদ্য লবন ,সালফিউরিক অ্যাসিড ,কস্টিক সোডা ইত্যাদি।
২. তড়িৎঅবিশ্লেষ্য পদার্থ কাকে বলে ?উদাহরণ দাও?
উত্তর: যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, সেইসব পদার্থকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে।
উদাহরণ: চিনি ,পেট্রোল ,বেনজিন ইত্যাদি।
৩. দুটি ধাতব পরিবাহী এবং দুটি অধাতব পরিবাহীর নাম লেখ।
ধাতব পরিবাহী: তামা, অ্যালুমিনিয়াম।
অধাতব পরিবাহী: গ্রাফাইট ,গ্যাস কার্বন।
৪. তীব্র তড়িদ্বিশ্লেষ্য পদার্থ কাকে বলে ?উদাহরণ দাও।
উত্তর: যেসব তড়িৎ বিশ্লেষ্য লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশিসংখ্যক আয়ন উৎপন্ন করে ,তাদের তীব্র তড়িদ্ বিশ্লেষ্য বলে।
উদাহরণ: সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি।
৫. মৃদু তড়িদ্ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে ?উদাহরণ দাও।
উত্তর: যেসব তড়িদ্বিশ্লেষ্য লঘুজলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়ে অল্পসংখ্যক আয়ন উৎপন্ন করে, তাদের মৃদু তড়িদ্ বিশ্লেষ্য বলে।
উদাহরণ: অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও ফরমিক অ্যাসিড।
৬. ক্যাটায়ন ও অ্যানায়ন কাকে বলে?
ক্যাটায়ন: ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমানুপুঞ্জকে ক্যাটায়ন বলে।
অ্যানায়ন: ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমানুপুঞ্জকে অ্যানায়ন বলে।
৭. তড়িদ্বিশ্লেষণ কী?
তড়িদ্বিশ্লেষণ: যে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত তড়িদ্ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করে তড়িদ্ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিভাজন ঘটিয়ে নতুন পদার্থ উৎপন্ন করা হয়, সেই পদ্ধতিকে তড়িদ্ বিশ্লেষণ বলে।
৮. তড়িৎদ্বার কী?
উত্তর: ভোল্টামিটারে তড়িদ্ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি তড়িৎ সুপরিবাহী ধাতব পাত, আংশিক ডুবিয়ে রেখে তাদের মধ্য দিয়ে তড়িদ্ বিশ্লেষ্যে তড়িৎ চালনা করা হলে, এই পাত বা দন্ড দুটিকে তড়িৎদ্বার বলে।
৯. ভোল্টামিটার কী?
ভোল্টামিটার: যে-পাত্রে গলিত বা জলে দ্রবীভূত তড়িদ্ বিশ্লেষ্য পদার্থ রেখে তড়িদ্ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে।
১০.তড়িদ্ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তর: রাসায়নিক শক্তিতে।
১১.তড়িদ্ বিশ্লেষণের সময় কী প্রবাহ ব্যবহার করা হয়?
উত্তর: সমপ্রবাহ (DC)ব্যবহার করা হয়।
১১. তড়িৎ -লেপন কী?
তড়িৎলেপন: তড়িদ্ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোন ধাতুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে।
উদাহরণ: এই পদ্ধতিতে লোহা, তামা ,পিতল প্রভৃতি ধাতু-বাঅধাতু শঙ্করের ওপর নিকেল, সোনা প্রভৃতি কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়া হয়।
১২. তড়িৎ লেপনের উদ্দেশ্য বা ব্যবহারিক প্রয়োগ লেখ।
১. ধাতুর তৈরি জিনিসপত্রকে জল ,বায়ু ,বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রভৃতির ক্রিয়া থেকে রক্ষা করার জন্য ও সেগুলির স্থায়ীত্ব বাড়ানোর জন্য তড়িৎ লেপন করা হয়।
উদাহরণ: মরিচা থেকে রক্ষা করার জন্য লোহার জিনিসের ওপর নিকেল, জিংক টিন ইত্যাদি ধাতুর প্রলেপ দেয়া হয়।
২. জিনিসপত্রের সৌন্দর্য বৃদ্ধির জন্য তড়িৎ লেপন করা হয়।
উদাহরণ: পিতলের গহনার ওপর সোনার প্রলেপ দিয়ে গহনার সৌন্দর্য এবং আকর্ষণ বৃদ্ধি করা হয়।
১৩.তড়িদ্ বিশ্লেষণ এর ব্যবহারিক প্রয়োগ লেখ।
ব্যবহারিক প্রয়োগ:
১. কিছু কিছু ধাতু, যেমন-তামা ,রুপা অ্যালুমিনিয়াম প্রকৃতিকে শোধন করতে তড়িদ্ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়।
২. হাইড্রোজেন ,অক্সিজেন ,ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে এই পদ্ধতি প্রয়োগ করা হয়।
৩. ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন তড়িদ্ বিশ্লেষণের সাহায্যে করা হয়।
৪. বিভিন্ন মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক তড়িদ্ বিশ্লেষণ পদ্ধতিতে নির্ণয় করা হয়।
১৪. জলের তড়িদ্ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী উৎপন্ন হয়?
ক্যাথোডে: হাইড্রোজেন গ্যাস।
অ্যানোডে: অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
১৫. বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী?
উত্তর: তড়িতের কুপরিবাহী।
১৬. লোহার চামচে তামার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহার করতে হবে?
উত্তর: লোহার চামচকে ক্যাথোড রূপে এবং বিশুদ্ধ তামার দণ্ডকে অ্যানোড রূপে ব্যবহার করতে হবে।
১৭. অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার রূপে কি ব্যবহার করা হয়?
উত্তর: গ্রাফাইট দন্ড।
১৮. তড়িৎ পরিবাহী একটি অধাতুর নাম লেখ।
উত্তর: গ্রাফাইট।
১৯. তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না এমন একটি তরল মৌলের নাম লেখ।
উত্তর: পারদ।
২০.তড়িদ্ বিশ্লেষণে কে তড়িৎ পরিবহন করে?
উত্তর: তড়িদ্ বিশ্লেষণে বিপরীত আধানবিশিষ্ট আয়ন সমূহ নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে সঞ্চলনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে।
২১. পরমাণু এবং আয়নের মধ্যে কোনটি অধিকতর সুস্থিত?
উত্তর: পরমাণু এবং আয়নের মধ্যে আয়ন অধিকতর সুস্থিত।
২২. পারদ তড়িৎ পরিবহন করে- এটি কী তড়িদ্বিশ্লেষ্য পদার্থ?
পারদ তড়িৎ পরিবহন করলেও এটি তড়িদ্ বিশ্লেষ্য পদার্থ নয়, কারণ এটি একটি মৌল যা তড়িৎ পরিবহনের সময় আয়নে বিশ্লিষ্ট হয় না।
***** The End*****
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন