Breaking

ভৌত বিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভৌত বিজ্ঞান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৬ এপ্রিল, ২০২২

এপ্রিল ০৬, ২০২২

দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান-পর্যায় সারণি (periodic table in Bengali Class-10)


                     পর্যায় সারণি 

Periodic table
Periodic table



১. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো।

উত্তর: কোন মৌলের ভৌত  ও রাসায়নিক ধর্ম গুলি মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়।


২. পর্যায় কাকে বলে?

উত্তর: পর্যায় সারণির অনুভূমিক সারি গুলিকে পর্যায়ে বলে।


৩. পর্যায় সূত্র কোন বিজ্ঞানী প্রকাশ করেন?

উত্তর: বিজ্ঞানী মেন্ডেলিফ।


৪. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণি আছে?

উত্তর : ৭ টি পর্যায় ও ৮ টি শ্রেণি।


৫. মেন্ডেলিফের পর্যায় সারণি কিসের উপর নির্ভর করে তৈরি হয়েছিল।

উত্তর: পারমাণবিক ভরের উপর।


৬. একা অ্যালুমিনিয়াম এর বর্তমান নাম কি?

উত্তর: গ্যালিয়াম।


৭. মেন্ডেলিফের পর্যায় সারণিতে শূন্য শ্রেণী ছিল না কেন?

উত্তর: নিষ্ক্রিয় গ্যাসগুলি তখনও আবিষ্কৃত হয় নি।


৮. পর্যায় সারণির কোন পর্যায়ে ধাতু, অধাতু ও ধাতুকল্প বর্তমান?

উত্তর: চতুর্থ পর্যায়।


৯. দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখ।

উত্তর: হিলিয়াম।


১০. নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌল টির নাম কি?

উত্তর: রেডন।


১১. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি?

উত্তর: হিলিয়াম।


১২. তরল হ্যালোজেন কোনটি? 

উত্তর: ব্রোমিন।


১৩. হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়?

উত্তর: অ্যাস্টাটিন।


১৪. একটি তরল ধাতুর নাম কি?

উত্তর: পারদ।


১৫. কোন ক্ষার ধাতুর তেজস্ক্রিয়?

উত্তর: ফ্রান্সিয়াম।


১৬. পরিবর্তনশীল যোজ্যতা কাদের দেখা যায়?

উত্তর: সন্ধিগত মৌল গুলির পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়।


১৭. একা সিলিকন এর বর্তমান নাম কি?

উত্তর: জার্মেনিয়াম।


১৮. সিলিকনের পারমাণবিক ওজন কত?

উত্তর: ২৮.০৮


১৯. মেন্ডেলিফ কটি মৌল নিয়ে প্রথম কাজ শুরু করেন?

উত্তর: 63 টি মৌল নিয়ে।


২০. জিংক এর পারমাণবিক ভর কত?

উত্তর: ৬৫.৩৮


২১. আধুনিক পর্যায় সারণির প্রথম ধাতুটির নাম কি? 

উত্তর: লিথিয়াম।


২২. আধুনিক পর্যায় সারণির রূপকার কে?

উত্তর: নীলস বোর।


২৩. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে কয়টি পর্যায়  ও কয়টি শ্রেণি আছে?

উত্তর: ৭ টি পর্যায় ও ১৮  টি শ্রেণি।


২৪. অতি দীর্ঘ পর্যায় কোনটি ও তাতে কটি মৌল রয়েছে?

উত্তর: ষষ্ঠ পর্যায় ও তাতে 32 টি মৌল রয়েছে।


২৫. পর্যায় সারণির কোন পর্যায় টিকে অসম্পূর্ণ পর্যায় বলা হয়?

উত্তর: সপ্তম পর্যায়ে কে।


২৬. পর্যায় সারণিতে অবস্থিত সবচেয়ে ভারী ধাতু কোনটি?

উত্তর: অসমিয়াম ।


২৭. হিলিয়াম ব্যতীত অন্যান্য নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে?

উত্তর: আটটি।


২৮. দুটি সেতু মৌলের নাম লেখ।

উত্তর: রেডন  ও আর্গন।


২৯. পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট একটি মৌলের নাম লেখ।

উত্তর: কপার।


৩০. মুদ্রা ধাতু কাদের বলে?

উত্তর: কপার, সিলভার এবং গোল্ড এই তিনটি ধাতুকে মুদ্রা ধাতু বলে।


৩১. কোন মৌলকে দুষ্ট মৌল বলে?

উত্তর: হাইড্রোজেনকে।


৩২. কোন নীতির উপর ভিত্তি করে মৌল গুলিকে আধুনিক পর্যায় সারণিতে স্থান  দেওয়া হয়েছে? 


উত্তর: ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী মৌল গুলিকে সাজিয়ে আধুনিক পর্যায় সারণি তৈরি করা হয়েছে।


৩৩. বর ধাতু কাদের বলে?

উত্তর: সোনা, প্লাটিনাম ও রুপা  এই ধাতু গুলিকে বর ধাতু বলে।


৩৪. পর্যায় সারণির কোন পর্যায়ে কয়টি বিরল মৃত্তিকা মৌল আছে?

উত্তর: পর্যায় সারণির ষষ্ঠ পর্যায় এ ১৪ টি  বিরলমৃত্তিকা মৌল আছে।


৩৫. দুটি চালকোজেন মৌলের নাম করো।

উত্তর: অক্সিজেন ,সালফার।


৩৬. দুটি নিকটোজেন মৌলের নাম করো।

উত্তর: নাইট্রোজেন ,ফসফরাস।


৩৭. কোন পর্যায়ের সবগুলি মৌল তেজস্ক্রিয়?

উত্তর: সপ্তম পর্যায়ে


৩৮. সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল টির নাম লেখ।

উত্তর: ফ্লোরিন।


৩৯. নোবেল গ্যাস গুলির মধ্যে সবথেকে ভারী গ্যাস কোনটি?

উত্তর: রেডন।


৪০. আধুনিক পর্যায় সারণির সবথেকে নমনীয় ধাতু কোনটি?

উত্তর: সোনা।


৪১. ত্রয়ী সূত্রের আবিষ্কর্তা কে?

উত্তর: ডোবেরিনার।


বহুবিকল্পভিত্তিক  প্রশ্নোত্তর (MCQ)


১. পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হলেন-

 a. জন ডোবেরাইনার

b. মেন্ডেলিভ

c. লোথারমেয়ার

d. ডালটন

উত্তর: b. মেন্ডেলিভ


২. মেন্ডেলিভের পর্যায় সারণিতে পর্যায় আছে-

  a. 7 টি

  b.8 টি

  c.9 টি

  d. 10 টি

উত্তর: a.7 টি


৩. মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত-

   a. প্রোটন সংখ্যার ওপর

  b. নিউট্রন সংখ্যার ওপর

  c. ভর সংখ্যার ওপর

  d. মেসন কণিকার ওপর

উত্তর: a. প্রোটন সংখ্যার ওপর


৪. পর্যায় সারণির প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা

    a. ৭ টি

     b.৮ টি

     c.২ টি

     d. ১০ টি

উত্তর: c. ২ টি


৫. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা

     a. ১২

      b. ১৩

      c. ১৪

       d.১৬

উত্তর: c. ১৪


৬. পর্যায় সারণিতে বিরল মৃত্তিকা মৌলগুলির অবস্থান

     a. প্রথম পর্যায়ে

     b. চতুর্থ  পর্যায়ে

     c. পঞ্চম পর্যায়ে

     d. ষষ্ঠ পর্যায়ে

উত্তর: d. ষষ্ঠ পর্যায়ে


৭. আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণি সংখ্যা

      a. ৯

      b. ১০

      c. ১৭

       d. ১৮

উত্তর: d. ১৮


৮. হ্যালোজেন মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত?

  a.১০

  b. ১৭

   c. ১৮

   d. ২

উত্তর: b. ১৭


৯. একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল

     a. কপার

      b. সোডিয়াম

      c. ম্যাগনেশিয়াম

      d. সিলভার

উত্তর: c. ম্যাগনেশিয়াম


১০. একাধিক যোজ্যতা দেখা যায়

      a. ক্ষার ধাতুর

       b. ক্ষারীয় মৃত্তিকা ধাতুর

       c. হ্যালোজেন 

       d. সন্ধিগত মৌলের

উত্তর: d. সন্ধিগত মৌলের


১১. কোন হ্যালোজেন মৌলটি কঠিন?

       a. আয়োডিন

        b. ক্লোরিন

        c. ব্রোমিন

        d. ফ্লুরিন

উত্তর: a. আয়োডিন


১২. তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌলটি হল

        a.N

        b.O

        c. F

        d. Cl

উত্তর: c. F


১৩. মৌলের যে ধর্মটি পর্যায়গত নয় সেটি হল

      a. গলনাঙ্ক

      b.  তড়িৎ ঋণাত্মকতা

      c. তেজস্ক্রিয়তা

      d. জারণ বিজারণ ধর্ম

উত্তর: c. তেজস্ক্রিয়তা


১৪. এয়ী  সূত্রের আবিষ্কর্তা হলেন

       a. মেন্ডেলিভ

        b. ডোবেরাইনার

         c. লোথারমেয়ার

          d. মোজলে

উত্তর:  b. ডোবেরাইনার।


শূন্যস্থান পূরণ কর:


১. হিলিয়াম_________শ্রেণীর মৌল।

উত্তর: শূন্য।


২. প্রথম পর্যায়ে দুটি মৌল______ও________আছে।

উত্তর: হাইড্রোজেন, হিলিয়াম



৩. মেন্ডেলিফ________দুষ্ট মৌল বলে অভিহিত করেছেন।

উত্তর: হাইড্রোজেনকে



৪. দুটি আদর্শ মৌল হল______ও_________

উত্তর: সোডিয়াম, ম্যাগনেসিয়াম



৫. দুটি বিরল মৃত্তিকা মৌল হল_______ও______

উত্তর: সিরিয়াম, লুটেসিয়াম



৬. মৌলগুলির ধর্মের পুনরাবৃত্তিকে মৌলের ধর্মের

_________বলে।

উত্তর:  পর্যাবৃত্তি



৭. পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হলেন________

উত্তর: মেন্ডেলিফ



৮. পর্যায় সারণিতে মোট______পর্যায় আছে।

উত্তর: ৭ টি



৯. মেন্ডেলিফের পর্যায় সারণিতে____________মৌল গুলির অবস্থান ছিল না।

উত্তর: নিষ্ক্রিয়



১০. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে_______শ্রেণি আছে।

উত্তর: ১৮ টি



১১. পর্যায় সারণিতে বিরল গ্যাসের সংখ্যা________

উত্তর: ৬ টি



১২. মৌলের__________একটি পর্যায়গত ধর্ম নয়।

উত্তর: তেজস্ক্রিয়তা



১৩. পর্যায় সারণিতে অ্যাক্টিনাইড মৌলের সংখ্যা________

উত্তর: ১৪ টি।



১৪. একই শ্রেণীর মৌলগুলির যোজ্যতা_____

উত্তর: একই



১৫. ক্ষার ধাতুগুলির_______তীব্র ক্ষারকীয়।

উত্তর: অক্সাইড



১৬. কোন একটির পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ__________থাকে।

উত্তর: কমতে



১৭. ক্ষার ধাতুগুলির যোজ্যতা__________

উত্তর: 



১৮. তীব্রতম ধনাত্মকধর্মী  মৌলটি হল_______

উত্তর: সিজিয়াম


১৯. ক্ষার ধাতু গুলির মধ্যে_________তেজস্ক্রিয়।

উত্তর:  ফ্রান্সিয়াম



২০. জিংক ও কপার হল______মৌল।

উত্তর: সন্ধিগত





সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর:


১. পর্যায় সারণি কাকে বলে?

উত্তর: বিভিন্ন মৌল গুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী তালিকাবদ্ধ করে একই ধর্মবিশিষ্ট মৌলকে একই উলম্ব সারিতে এবং ভিন্ন ধর্মবিশিষ্ট মৌলগুলিকে পৃথক সারিতে রেখে যে সারণিতে পাওয়া যায় ,তাকে পর্যায় সারণি বলে।



২.  ডোবেরিনারের এয়ী সূত্রটি লেখ।

উত্তর: রাসায়নিকভাবে সদৃশ বা সমধর্মী তিনটি  মৌলকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে যে শ্রেণি  পাওয়া যায় তাদের মধ্যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মানের সমান হয়। একে ডোবেরিনারের ত্রয়ী সূত্র বলে।



৩. নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লেখ।

উত্তর: কয়েকটি মৌলকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে যে কোন মৌলের ধর্মের সঙ্গে তার পরবর্তী অষ্টম মৌলের ধর্ম সদৃশ হয়। অর্থাৎ প্রতি অষ্টম মৌলে ধর্মের পুনরাবৃত্তি ঘটে। একে নিউল্যান্ডের অষ্টক সূত্র বলে।



৪. আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত কর।

উত্তর: বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম গুলি মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।



৫. আদর্শ মৌল কাদের বলে? উদাহরণ দাও।

উত্তর: যে সমস্ত মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষ ব্যতীত অন্য সব কক্ষেই সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যায় ইলেকট্রন থাকে, তাদের আদর্শ মৌল বলে

উদাহরণ: সোডিয়াম ও ম্যাগনেশিয়াম।



৬. সন্ধিগত মৌল কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: যে সব মৌলের পরমাণুর স্থিতাবস্থায় বা যেকোনো একটি যোজ্যতা স্তরে সর্ববহিঃস্থ কক্ষের আগের কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না, তাদের সন্ধিগত মৌল বলে।

উদাহরণ: জিংক ও কপার।



৭. সন্ধিগত মৌলের ধর্মগুলি লেখ।

ধর্ম: ১. সমস্ত সন্ধিগত মৌলই ধাতু।

       ২. মৌল গুলি একাধিক যোজ্যতা স্তরে থাকে।

       ৩. মৌলগুলি উচ্চ গলনাংক ও স্ফুটনাংক বিশিষ্ট হয়।

     ৪. এদের জটিল যৌগ গঠনের প্রবণতা তীব্র।



৮. বিরল মৃত্তিকা মৌল কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত ১৪ টি মৌলকে প্রকৃতিতে খুব কম পাওয়া যায় বলে এদের বিরল মৃত্তিকা মৌল বলে।

উদাহরণ: সিরিয়াম ও লুটেসিয়াম।



৯. ইউরেনিয়ামোওর মৌল কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: পর্যায় সারণির সপ্তম পর্যায়ে ইউরেনিয়ামের পরবর্তী ১১ টি মৌলকে কৃত্রিম উপায়ে পরীক্ষাগারে তৈরি করা হয়েছে। এদের ইউরেনিয়ামোওর মৌল বলে।

উদাহরণ: নেপচুনিয়াম ও প্লুটোনিয়াম।



১০. মেন্ডেলিফের মূল পর্যায় সারণিতে '0' গ্রুপ ছিল না কেন?

উত্তর: মেন্ডেলিফ মূল পর্যায় সারণি যখন তৈরি করেন তখন নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কৃত হয়নি। তাই মূল পর্যায় সারণিতে  সাতটি পর্যায় ও আটটি শ্রেণি ছিল। নিষ্ক্রিয় মৌলগুলি আবিষ্কারের পর ওই মৌলগুলিকে নবম অর্থাৎ 0 শ্রেণীতে রাখা হয়।




১১. মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে?

উত্তর: কোন যৌগের অণুতে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় কোন মৌলের একটি পরমাণুর বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে।



১২. ইলেকট্রন আসক্তি কাকে বলে?

উত্তর: ভূমিস্তরে থাকা অবস্থায় কোনো একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে একটি ইলেকট্রন প্রবেশ করলে যে পরিমান শক্তি নির্গত হয়,তাকে ওই মৌলের পরমাণুর ইলেকট্রন আসক্তি বলে।



১৩. মৌলের ধর্মের পর্যাবৃত্ততার কারণ কী? একটি ধর্মের উল্লেখ করো যা পর্যায়গত ধর্ম নয়।

উত্তর: মৌলসমূহের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্কের নিয়মিত ব্যবধানে তাদের যোজ্যতা কক্ষের বিন্যাসের সদৃশ্যতা ঘটে বলে পর্যাবৃত্তি সৃষ্টি হয়।

* তেজস্ক্রিয়তা ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয়।




১৪. মৌলের ধর্মের পর্যাবৃত্ততা কাকে বলে?

উত্তর: আধুনিক পর্যায় সূত্র অনুসারে মৌল গুলিকে তাদের ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজালে এক মৌল থেকে অন্য মৌলে ধর্মের পরিবর্তন ঘটে এবং নিয়মিত একটি সংখ্যার ব্যবধানে তাদের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায় অর্থাৎ মৌল গুলির ধর্মের পরিবর্তন পর্যায়নুক্রমিক হয়। এই ঘটনাকে মৌলগুলির পর্যাবৃত্তি বলে।



১৫. আয়োনাইজেশন শক্তি বা আয়নীয় ভবন কাকে বলে?

উত্তর: সর্বনিম্ন শক্তিস্তরে থাকা কোন মৌলের একটি বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষের সর্বাপেক্ষা শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রন নিউক্লিয়াসের আকর্ষণ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ও অপসারিত করে অসীম দূরত্বে নিয়ে যেতে পরমাণু টিকে ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন বলে।



১৬. মেন্ডেলিফ হাইড্রোজেন মৌলকে দুষ্ট মৌল বলে আখ্যা দেন কেন?

উত্তর: বিজ্ঞানী মেন্ডেলিফ হাইড্রোজেন মৌল পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থান করবে সে বিষয়ে সঠিক কোনো ধারণা দিতে পারেননি। কারণ হাইড্রোজেনের কিছু ধর্ম ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, আবার কিছু ধর্ম হ্যালোজেন মৌল গুলির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 

অতএব, ক্ষার ধাতু এবং হ্যালোজেনের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের সাদৃশ্য এবংবৈসাদৃশ্য উভয় বিদ্যমান। এই দ্বৈত আচরণের জন্য বিজ্ঞানী মেন্ডেলিফ হাইড্রোজেনকে দুষ্ট মৌল রূপে অভিহিত করেন। সাহিত্যের ভাষায় যাকে বলা হয় 'দু নৌকায় পা দিয়ে চলা' এমন একটি মৌল।



১৭. পর্যায় সারণির উপযোগিতা উল্লেখ করো।

পর্যায় সারণির উপযোগিতা:


১. পর্যায় সারণিতে মৌল গুলির সুশৃংখল শ্রেণীবিন্যাস -এর ফলে রসায়নশাস্ত্র অধ্যায়ন সহজ হয়েছে।

২. পর্যায় সারণির সাহায্যে মৌলের পারমাণবিক গুরুত্ব সংশোধন করা সম্ভব হয়েছে।

৩. পর্যায় সারণির সাহায্যে নতুন মৌলের অস্তিত্ব সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা সম্ভব হয়েছে এবং পরবর্তীকালে কয়েকটি নতুন মৌলের আবিষ্কার সম্ভব হয়েছে।















মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

এপ্রিল ০৫, ২০২২

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায়- পরিমাপ ( Measurement in Bengali class 9 )

 

                নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান

          পরিমাপ  

           প্রথম অধ্যায় প্রশ্ন ও উত্তর

Measurement
Measurement



ভৌত রাশি কাকে বলে? উদাহরণ দাও।

পরিমাপযোগ্য যেকোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে ।

উদাহরণ : দৈর্ঘ্য ,ভর ,সময় ,উষ্ণতা ,গতিবেগ ইত্যাদি।



স্কেলার রাশি ও ভেক্টর রাশি কাকে বলে?উদাহরণ দাও।

যেসব রাশির কেবলমাত্র মান আছে ,কিন্তু কোন অভিমুখ নেই। তাদের স্কেলার রাশি বলে।

উদাহরণ : দৈর্ঘ্য ,ভর ,সময় ,উষ্ণতা প্রভৃতি স্কেলার রাশি।


** যেসব রাশির মান এবং অভিমুখ দুই-ই আছে, তাদের ভেক্টর রাশি বলে।

উদাহরণ : বেগ , ত্বরণ,সরণ, ওজন, ভরবেগ প্রভৃতি ভেক্টর রাশি।

 
** ভেক্টর রাশির মান ও অভিমুখ দুই-ই থাকার জন্য বীজগাণিতিক ভাবে একে মোটা ইংরেজি হরফে বা অক্ষরের ওপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়।



একক কাকে বলে? এর প্রয়োজনীয়তা লেখ।

কোন ভৌত রাশির সঠিক পরিমাপ করতে হলে, ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির পরিমাপ করা হয়। ওই নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণটিকে উক্ত ভৌত রাশির একক বলে।

এককের প্রয়োজনীয়তা :

1. একক ছাড়া পরিমাপ বোঝা যায় না।

2. দুই সমজাতীয় ভৌত রাশি পরিমাপের তুলনা করা যায়।

3. একক দ্বারা ভৌত রাশিগুলির মধ্যে পার্থক্য বোঝা যায়।

4. বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য।



মৌলিক একক ও লব্ধ একক কাকে বলে? উদাহরণ দাও।

যে সমস্ত একক স্বাধীনভাবে গঠিত হয় এবং কোনোরকম ভাবে অন্য এককের  ওপর নির্ভরশীল নয় এবং যে সমস্ত একক থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায়, তাদের প্রাথমিক বা মূল একক বলে।

উদাহরণ : দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটি রাশির একক হল প্রাথমিক বা মূল একক। কারণ, এই তিনটি রাশির একক পরস্পরের ওপর নির্ভরশীল নয় এবং এই তিনটি রাশির একক থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায়।


লব্ধ একক : যেসব একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয়, তাদের লব্ধ একক বলে।

উদাহরণ : ক্ষেত্রফল, বল ইত্যাদি হল লব্ধ একক।



দুটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের নাম লেখ।

দুটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের নাম হল বেগ



তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের নাম লেখ।

তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের নাম হল ভরবেগ



এককবিহীন রাশি কাকে বলে? উদাহরণ দাও।


কোনো ভৌত রাশি যদি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, তবে সেই রাশির কোনো একক থাকে না। তাকে এককবিহীন রাশি বলে।

উদাহরণ : আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব ,দ্রাব্যতা ,বিকৃতি ইত্যাদি।



ঘনত্ব কাকে বলে? ঘনত্বের সিজিএস ও এস আই একক লেখ। 

কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে।

        ঘনত্ব = ভর/আয়তন

 * সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হল গ্রাম/ঘন সেমি।

* এস আই পদ্ধতিতে ঘনত্বের একক হল কিলোগ্রাম/ঘনমিটার।



লোহার ঘনত্ব 7.8 গ্রাম/সিসি বলতে কী বোঝো


লোহার ঘনত্ব 7.8 গ্রাম/সিসি বলতে বোঝায় যে, 1 সিসি বা 1 ঘনসেমি লোহার ভর 7.8 গ্রাম।



সিজিএস বা এস আই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয় কেন?

সিজিএস বা এস আই পদ্ধতিতে কোন রাশির এক একক থেকে অন্য বড়ো বা ছোটো এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই চলে, অন্য কোন সংখ্যা দিয়ে গুণ ও ভাগের দরকার হয়না। এজন্য সিজিএস বা এস আই পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে।

উদাহরণ : 5.678 মিটার =56.78 ডেসিমিটার=0.5678 ডেকামিটার।



লম্বন ভুল কী?

আমরা যখন স্কেলের পাঠ নিই তখন অনেক সময় আমাদের চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে স্কেল বরাবর তির্যক অবস্থায় থাকে। এতে দৈর্ঘ্যের সঠিক পাঠ পাওয়া যায় না। এ ধরনের ভুলকে লম্বন ভুল বলে।




আলোকবর্ষ কাকে বলে? এর মান কত? এটি মৌলিক একক না লব্ধ একক।


শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে ,তাকে এক আলোকবর্ষ বলে।

*এক আলোকবর্ষ = 9.46*10^12 Km (প্রায়)

* আলোকবর্ষ যেহেতু দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য প্রকাশ করে তাই এটি মৌলিক একক।



আয়তন মাপক চোঙ কাকে বলে ?


তরল পদার্থের আয়তন মাপার জন্য সুষম প্রস্থচ্ছেদযুক্ত শক্ত কাচের তৈরি যে পাত্র ব্যবহার করা হয়, তাকে আয়তন মাপক চোঙ বা মাপনী চোঙ বলে।



সৌর দিন কাকে বলে?

পৃথিবীর কোন স্থানের ভৌগলিক মধ্যরেখাকে অতিক্রম করার পর পুনরায় সেই স্থানে ফিরে আসতে সূর্যের যে সময় লাগে, সেই সময়কে এক সৌর দিন বলে।



অ্যাস্ট্রোনমিক্যাল একক কী?

সূর্য থেকে পৃথিবীর মাঝের দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল একক বলে।



দূরত্ব পরিমাপের সবচেয়ে বৃহত্তম একক কী?

দূরত্ব পরিমাপের সবচেয়ে বৃহত্তম একক হল -পারসেক।



লঘিষ্ঠ ধ্রুবক কী? সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত?

কোন যন্ত্রের সাহায্যে ন্যূনতম যতটা পরিমাপ করা যায় তাকেই যন্ত্রটির লঘিষ্ঠ ধ্রুবক বলা হয়।

*সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান 1mm  বা 0.1Cm।



সাধারণ তুলার সুবেদিতা বলতে কী বোঝায়?

যে তুলাযন্ত্রে ভরের সামান্য পার্থক্য বোঝা যায়, তাকে সুবেদী তুলা বলে। সুতরাং, যে ধর্মের জন্য সাধারণ তুলাযন্ত্র সামান্যতম ভরের পার্থক্য নির্দেশ করে, তাকেই সাধারণ তুলার সুবেদিতা বলে।



সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি উল্লেখ করো।

সাধারণ তুলাযন্ত্রে সুবেদিতার শর্তগুলি হল -

1. তুলাদন্ডটির বাহুটি দীর্ঘ হবে।

2. তুলাদন্ডটি হালকা হবে।

3. সূচকটি লম্বা হবে।

4.তুলাদন্ডের ভারকেন্দ্র আলম্বের খুব নিকটবর্তী হবে।



সাধারণ তুলাযন্ত্র ব্যবহারের সময় কী কী সর্তকতা অবলম্বন করবে?

সাধারণ তুলাযন্ত্র ব্যবহারে সর্তকতা :

1. পরীক্ষা করে তুলাদন্ডটিকে অনুভূমিক অবস্থায় আনতে হবে।

2. পাঠ নেওয়ার সময় কাচের বাক্সের দরজা বন্ধ রাখতে হবে।

3. বাটখারাকে হাত দিয়ে ধরা উচিত নয়। চিমটার সাহায্যে ধরতে হবে।

4. পাঠ নেওয়ার সময় চাবি ঘুরিয়ে তুলাদন্ডটিকে ধীরে ধীরে তুলতে বা নামাতে হবে। ঝাঁকুনি দেওয়া উচিত নয়।

5. খুব গরম ,খুব ঠান্ডা ,এবং খুব ভারী বস্তুর ভর মাপা উচিত নয়, কারণ এতে তুলাযন্ত্রের সুবেদিতা নষ্ট হতে পারে।



ভালো তুলাযন্ত্রে কী কী ভালোগুণ থাকা প্রয়োজন?


ভালো তুলাযন্ত্রের গুণাবলী : 

1. তুলাযন্ত্রটি সুবেদী হবে।

2. তুলাযন্ত্রটি দৃঢ় হবে।

3. তুলাযন্ত্রটি নির্ভুল হবে অর্থাৎ উভয় তুলাপাত্রে সমপরিমাণ  ভর চাপালে তুলাদন্ডটি অনুভূমিক হবে।

4. তুলাযন্ত্রটি সুস্থিত হবে অর্থাৎ তুলাদন্ডটি দুলতে শুরু করলে তা যেন ক্ষণস্থায়ী হয়।

5. তুলাদন্ডের বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে।


ওজন বাক্সে বাটখারারগুলির ভরের অনুপাত  5:2:2:1 নেওয়া হয় কেন ?

ওজন বাক্সে বাটখারারগুলির ভরের অনুপাত 5: 2:2:1 রাখা হয়। এই অনুপাতে রাখলে 1 g থেকে 210 gm এবং 10 mg থেকে 990 mg পর্যন্ত যে- কোন মানের ভর বাক্সের বাটখারাগুলোর সাহায্যে পাওয়া যায়। আলাদাভাবে ওই বাটখারার প্রয়োজন হয় না।

উদাহরণ : কোন বস্তুর ভর 78.47 g মাপতে হবে। তাহলে (50+20+5+2+1) g এবং (200+200+50+20) mg ঘরের বাটখারাগুলি থেকে ওই ভর পাওয়া যাবে।



দৌড় প্রতিযোগিতায় কোন ঘড়ি ব্যবহার করা হয়?

দৌড় প্রতিযোগিতায় স্টপওয়াচ বা বিরামঘড়ি ব্যবহার করা হয়।



মেট্রোনাম কী?

মেট্রোনাম হল এক ধরনের ঘড়ি,যার সাহায্যে উপগ্রহ উৎক্ষেপণকালে নির্ভুলভাবে সময় পরিমাপ করা যায়।


মিলিলিটার কিসের একক?

মিলিলিটার হল তরল পদার্থের আয়তন মাপার একক।


এমন একটি রাশির নাম লেখ যার একক আছে ,কিন্তু মাত্রাহীন ?

কোন ও ঘনকোণ।



কোন বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?

কোন বস্তুর ভর সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়।




স্প্রিং তুলাযন্ত্র কী ?

কোন বস্তুর ওজন পরিমাপ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তাকে স্প্রিং তুলাযন্ত্র বলে।



সোনা বা‌ হিরের ভর মাপা হয় কোন এককে?

সোনা বা হিরের ভর মাপা হয় ক্যারাট এককে।



বৈজ্ঞানিক পরীক্ষাগারে কোন প্রকার ঘড়ি ব্যবহার করা হয়?

বৈজ্ঞানিক পরীক্ষাগারে স্টপওয়াচ ব্যবহার করা হয়।



অণু পরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়?

অণু পরমাণুর ভর মাপার জন্য ডালটন একক ব্যবহার করা হয়।



পরমাণুর ব্যাস মাপার জন্য ব্যবহৃত হয় এমন একটি এককের নাম লেখ।

পরমাণুর ব্যাস মাপার জন্য ব্যবহৃত হয় এরকম একটি একক হল অ্যাংস্ট্রম




দেওয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য কত সময় লাগে?

দেওয়াল ঘড়ির পেন্ডুলামের একটি পূর্ণ দোলনের জন্য সময় লাগে 2 সেকেন্ড।



কল থেকে সমহারে জল পড়ছে, কীভাবে আমরা জল প্রবাহের হার নির্ণয় করব।

কলের মুখে একটি আয়তন মাপক চোঙ রেখে একটি নির্দিষ্ট সময় ধরে চোঙে জল সংগ্রহ করতে হবে। সংগৃহীত জলের আয়তন জলের তলের পাঠ থেকে জানা যাবে, স্টপওয়াচ দ্বারা সময় মাপা হবে।



লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রী C বা 277 K উল্লেখ থাকে কেন?

4 ডিগ্রী C উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। এই উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার ধরা হয়। অন্য উষ্ণতায় জলের ঘনত্ব কমে যায়, ফলে 1 কেজি জলের আয়তন 1 লিটারের বেশি হয়। তাই নির্দিষ্ট আয়তন বোঝাতে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রী C বা 277 K উষ্ণতার উল্লেখ থাকে।



কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1500 কিলোমিটার।এই দূরত্বকে সেন্টিমিটারে প্রকাশ করা হয় না কেন?

কলকাতা থেকে দিল্লির দূরত্ব 1500 কিমি। এই দূরত্বকে সেমিতে লিখলে হবে 150000000 সেমি। সংখ্যাটি খুবই বড় হয়ে যাওয়ায় এভাবে প্রকাশ করা বিরক্তিকর এবং অসুবিধাজনক । তাই বড় মাপের দূরত্বকে কিমিতে প্রকাশ করা হয়।


সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয় কাঠের তৈরি হয় কেন?

তাপমাত্রা বাড়লে ধাতব স্কেল দৈর্ঘ্যে বাড়ে এবং তাপমাত্রা কমলে দৈর্ঘ্যে কমে। ধাতব  স্কেল শুধুমাত্র যে তাপমাত্রায় অংশাঙ্কিত , সেই তাপমাত্রায় সঠিক পাঠ দেয়, অন্য তাপমাত্রায় দেয় না। কিন্তু তাপমাত্রার পরিবর্তনে কাঠের সংকোচন এবং প্রসারণ খুবই কম হয়। ফলে যেকোন তাপমাত্রায় কাঠের স্কেল ধাতব  স্কেলের তুলনায় বেশি সঠিক পাঠ দেয়। তাই সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয়ে কাঠের হয়।



বহুবিকল্প ভিত্তিক প্রশ্নোত্তর:

সঠিক উত্তর নির্বাচন করো :      

                                          প্রতিটি প্রশ্নের মান 1

1. নিচের যেটি দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক

. আলোকবর্ষ

. পারসেক

. কিলোমিটার

. মিটার

উত্তর : পারসেক


2. নিচের যেটি ভৌত রাশি নয়

. বেগ

.সরণ

. ভর

. রাগ

উত্তর : রাগ


3. নিচের যেটি স্কেলার রাশি

. ভরবেগ

. ওজন

. কার্য

. বল

উত্তর : কার্য

4. যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত

. বল

. ত্বরণ

. ভরবেগ

. কার্য

উত্তর: ত্বরণ

5.  যে রাশির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত

. বেগ

. দ্রুতি

. ত্বরণ

. ভরবেগ

উত্তর : ভরবেগ

6. নিচের এককগুলির মধ্যে লব্ধ এককটি হল

. মোল

. অ্যাম্পিয়ার

. ঘনমিটার

. আলোকবর্ষ

উত্তর: ঘনমিটার


7. আয়তনের একক হল

. মোল

. লিটার

.কিগ্ৰা

. বর্গমিটার

উত্তর : লিটার

8. নিচের যেটি ভর মাপার সবচেয়ে বড়ো একক

. কিলোগ্ৰাম

. কুইন্টাল

. ক্যারাট

. গ্রাম

উত্তর : কুইন্টাল


9. নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য যে এককটি ব্যবহৃত হয় 

. অ্যাংস্ট্রম

. ফার্মি

.X একক

.AU

উত্তর:  A U


10. 1 মাইক্রন = কত ন্যানোমিটার

. 10^9

.10^6

.10^ 3

.10^-6

উত্তর : 10^3


11. পরিমাপের প্রাথমিক রাশি নয়

. ভর

. দৈর্ঘ্য

. ঘনত্ব

. সময়

উত্তর : ঘনত্ব


12. সবচেয়ে ছোট একক 

. ফার্মি

. মিলিমিটার

. মাইক্রন

অ্যাংস্ট্রম


উত্তর : ফার্মি।


13.অ্যাংস্ট্রম = কত সেমি

. 10^-6

.10^-7

.10^-8

.10^-9

উত্তর: 10^-8


14. যে রাশির একক চারটি মৌলিক একক দ্বারা গঠিত

. বল

. ক্ষমতা

. আপেক্ষিক তাপ

. তাপগ্রাহিতা

উত্তর: তাপগ্রাহিতা।


15. আলোকবর্ষ হলো

. সময়ের একক

. দূরত্বের একক

. গতিবেগের একক

. ত্বরণের একক

উত্তর : দূরত্বের একক।


16. এসআই তে তাপমাত্রার একক হল

. ডিগ্রী সেলসিয়াস

. ক্যান্ডেলা

. কেলভিন

. মোল

উত্তর: কেলভিন।


17. অনিয়মিত আকারের একটি কাঠের ব্লকের আয়তন নির্ণয় করা যায় যে যন্ত্রের সাহায্যে তা হল

. তুলাযন্ত্র

. মাপনী চোঙ

. মিটার স্কেল

. স্টপওয়াচ

উত্তর : মাপনী চোঙ।


অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

                              প্রতিটি প্রশ্নের মান 1


1. কোন ভৌত রাশির একক স্টেরেডিয়ান?

উত্তর : ঘনকোণের একক হল স্টেরেডিয়ান।



2. আলোকবর্ষ মৌলিক একক না লব্ধ একক ?

উত্তর : আলোকবর্ষ  হল মৌলিক একক।



3. 1 আলোকবর্ষ = কত কিমি ?

উত্তর : 1 আলোকবর্ষ = 9.46×10^12 কিমি।



4. তিনটি  ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির এককের উদাহরণ দাও।

উত্তর : তিনটি ভিন্ন মৌলিক একক দ্বারা গঠিত একটি ভৌত রাশির একক হলো কার্যের একক।



5. 1 পারসেক = কত আলোকবর্ষ ?

উত্তর: 1 পারসেক =3.26 আলোকবর্ষ।



6. অণু পরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় ?

উত্তর : ডালটন একক।



7. একটি একক বিহীন রাশির উদাহরণ দাও।

উত্তর : পারমাণবিক গুরুত্ব।



8. দৌড় প্রতিযোগিতায় কীরূপ ঘড়ি ব্যবহার করা হয়?

উত্তর : স্টপ ওয়াচ।



9. সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাতক কী ধরনের হয়?

উত্তর : 5:2:2:1


10. SI তে মূল একক কয়টি ?

উত্তর : 7 টি।

































সোমবার, ৪ এপ্রিল, ২০২২

এপ্রিল ০৪, ২০২২

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান চতুর্থ অধ্যায়- পরমাণুর গঠন (Atomic structure in Bengali Class-9)

 

                      নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান

                         পরমাণুর গঠন

                  চতুর্থ অধ্যায় প্রশ্ন ও উত্তর

Atomic structure
Atomic structure



1. পরমাণু কাকে বলে? পরমাণুর জনক কে?

পরমাণু: মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সব ধর্ম বর্তমান থাকে এবং যে কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে পরমাণুু বলে।

* পরমাণুর জনক হলেন জন ডালটন।


2. পরমাণুর মূল উপাদান গুলি কী কী ?


পরমাণু তিনটি মূল কণিকা দ্বারা গঠিত। যথা-

1.ঋণাত্মক তড়িদগ্রস্ত কণা ইলেকট্রন

2. ধনাত্মক তড়িদগ্রস্ত কণা প্রোটন

3. নিস্তড়িৎ কণা নিউট্রন


3. ক্যাথোড রশ্মি কী?

ক্যাথোড রশ্মি হল নির্দিষ্ট ভরবিশিষ্ট দ্রুতগামী ঋণাত্মক আধানযুক্ত একপ্রকার অতিক্ষুদ্র কণার স্রোত। এই অতিক্ষুদ্র কণাগুলির নাম হল ইলেকট্রন


4. ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্যগুলি লেখ।

ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য : 

1. এই রশ্মি ক্যাথোডের তল থেকে লম্বভাবে বেরিয়ে আসে।

2. এই রশ্মির গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু এলে সেটির ছায়া সৃষ্টি হয়।

3. অস্বচ্ছ বস্তুর বদলে একটা পাখাযুক্ত হালকা চাকা রাখলে চাকাটি ঘুরতে থাকে।

4. ক্যাথোড রশ্মি কোনো শক্ত ধাতব পদার্থকে আঘাত করলে X রশ্মির সৃষ্টি হয়।


5. দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম দুটি ক্যাথোড রশ্মি নলের নাম লেখ।

দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরকম দুটি ক্যাথোড রশ্মি নলের নাম হল টিভির পিকচার টিউব, ফ্লুরোসেন্ট টিউব।


6. কোন বিজ্ঞানী তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? এর থেকে কোন কোন রশ্মি বের হয়?

বিজ্ঞানী হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন।

* তেজস্ক্রিয় পদার্থ থেকে তিন প্রকার রশ্মি বের হয়- আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি।


7. কয়েকটি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখ।

কয়েকটি তেজস্ক্রিয় পদার্থের নাম হল- ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, রেডিয়াম।


8. পরমাণুর ব্যাস কত সেমি?

পরমাণুর ব্যাস 10^-8 সেমি।


9. পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস কত সেমি?

পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস 10^-12 থেকে 10^-13 সেমি।


10. হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত?

হাইড্রোজেন পরমাণুর ব্যাস 0.1 ন্যানোমিটার।


11. পরমাণুর ব্যাস কোন এককে মাপা হয়?

পরমাণুর ব্যাস ফার্মি এককে মাপা হয়।


12. পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে?

প্রত্যেক পরমাণুর সমস্ত ধনাত্মক আধান এবং ভর পরমাণুর কেন্দ্রে অতিক্ষুদ্র স্থান জুড়ে অবস্থান করে। একটি পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক বলে।


13. পরমাণুর নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?

পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার করেন- আর্নেস্ট রাদারফোর্ড।


14. পরমাণুর কেন্দ্রকে কী কী কণা থাকে?

পরমাণুর কেন্দ্রকে নিউট্রন এবং প্রোটন থাকে।


15. নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখ।

নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম হল সাধারণ হাইড্রোজেন।


16. পরমাণুর সবচেয়ে ভারী এবং সবচেয়ে হালকা কণা কোনটি?

পরমাণুর সবচেয়ে ভারী কনা হলো নিউট্রন এবং সবচেয়ে হালকা কণা হল ইলেকট্রন


17. ইলেকট্রন ,প্রোটন ও নিউট্রন কণা কে আবিষ্কার করেন?

ইলেকট্রন আবিষ্কার করেন জে.জে. থমসন।

প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড

নিউট্রন আবিষ্কার করেন জেমস স্যাডউইক।


18. নিউক্লিয়ন কী?

পরমাণুর নিউক্লিয়াস সাধারণত প্রোটন ও নিউট্রন কণা দ্বারা গঠিত। এদের একত্রে নিউক্লিয়ন বলে।


19. নিউক্লিয় বল কী?

নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের প্রতিনিয়ত পারস্পরিক রূপান্তর ঘটে। এই রূপান্তরের ফলে কণাগুলির মধ্যে একটি তীব্র আকর্ষণজনিত বলের উদ্ভব হয়। এই আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলে।



20. কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে?

কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে, সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে।

* পারমাণবিক সংখ্যাকে Z অক্ষর দিয়ে প্রকাশ করা হয়



21. কোনো মৌলের ভরসংখ্যা বলতে কী বোঝো ?

কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের বা পরমাণুর ভরসংখ্যা বলে।

* ভরসংখ্যাকে A অক্ষর দিয়ে প্রকাশ করা হয়।



22. পরমাণু তড়িৎ নিরপেক্ষ কেন?

পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা বাইরের বিভিন্ন কক্ষপথে আবর্তশীল মোট ইলেকট্রন সংখ্যার সমান। আবার, একটি প্রোটনে যে পরিমাণ ধনাত্মক আধান থাকে, একটি ইলেকট্রনের ঋণাত্মক আধানের পরিমাণ ঠিক তার সমান হয়। অর্থাৎ, পরমাণুতে মোট ধনাত্মক আধানের পরিমাণ মোট ঋণাত্মক  আধানের পরিমাণ এর সমান। তাই ,পরমাণুর তড়িৎ নিরপেক্ষ হয়।


23. আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে?

একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য যাদের পারমাণবিক ভর অর্থাৎ ভরসংখ্যা পৃথক হয়, তাদের পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলে।


24. আইসোটোপের ধর্ম বা বৈশিষ্ট্যগুলি লেখ।

আইসোটোপের ধর্ম বা বৈশিষ্ট্য : 

1. কোন মৌলের আইসোটোপগুলির পারমানবিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা বিভিন্ন।

2. আইসোটোপগুলির যোজ্যতা সমান।

3. আইসোটোপগুলি পর্যায় সারণিতে একই অবস্থানে থাকে।

4. আইসোটোপগুলির অনেক ভৌত ধর্ম যেমন-ভর, ঘনত্ব, গলনাংক, স্ফুটনাংক ইত্যাদি আলাদা হলেও রাসায়নিক ধর্ম একই।


25. আইসোটোপের ব্যবহার লেখ।

আইসোটোপের ব্যবহার :

1. চিকিৎসাবিজ্ঞানে ক্যান্সার ও টিউমারের চিকিৎসায় তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ ব্যবহার করা হয়।

2. কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে উদ্ভিদের বৃদ্ধি ও রোগ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়।

3. তেজস্ক্রিয় কার্বন আইসোটোপের  সাহায্যে পৃথিবীর বয়স, বিভিন্ন পাথর, গাছ ইত্যাদির বয়স নির্ণয় করা যায়।

4. কোবাল্ট আইসোটোপের সাহায্যে ক্যান্সার কোশ ধ্বংস করা হয়।


26. আইসোবার কাকে বলে?

যেসব মৌলের পরমাণুর ভরসংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা ,তাদের পরস্পরের আইসোবার বলে।


 27. আইসোটোন কাকে বলে ?

যে সব মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান ,কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাদের পরস্পরের আইসোটোন বলে।


28. আইসোটোপ নেই এমন দুটি মৌলের নাম লেখ।

আইসোটোপ নেই এমন দুটি মৌলের নাম হলো সোডিয়াম ও ফ্লুরিন।


29. ভারী জলের মধ্যে হাইড্রোজেনের কোন আইসোটোপ থাকে?

ভারী জলের মধ্যে হাইড্রোজেনের ডয়টেরিয়াম আইসোটোপ থাকে।


30. কোন পরমাণুতে কেন্দ্রকীয় কনাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল?

নিউক্লিয় বল।


31. নিউক্লিয় বল সৃষ্টিকারী কণিকার নাম কী?

নিউক্লিয় বল সৃষ্টিকারী কণিকার নাম হল মেসন কণা।


32. পরমাণুর মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে?

পরমাণুর মৌলিকত্ব পারমাণবিক সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যার ওপর নির্ভর করে।


33. যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?

পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের যে সমস্ত ইলেকট্রন রাসায়নিক মিলনে অংশ নেয়, তাদের যোজ্যতা ইলেকট্রন বলে।


34. আয়ন ও পরমাণুর মধ্যে কোনটি অধিক সুস্থিত এবং কেন ?

আয়ন ও পরমাণুর মধ্যে আয়ন বেশি সুস্থিত।কোনো মৌলের পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জনের দ্বারা আয়নে পরিণত হয় তখন আয়নটি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে।  তাই আয়নটি সুস্থিত হয়।


35. যোজ্যতার নির্ণয়ের নিয়মগুলি লেখ।

কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে যতগুলি ইলেকট্রন থাকে সেটি ওই মৌলের যোজ্যতা। ব্যতিক্রম, কোন মৌলের নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4 এর বেশি হয়, তখন 8 থেকে তা বিয়োগ করতে হয়। এই বিয়োগফলটাই হলো ওই মৌলের যোজ্যতা।


36. মৌলের পারমাণবিক সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয় কেন?

নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা কখনও ভগ্নাংশ হতে পারে না, সর্বদা পূর্ণসংখ্যা হয়। আবার নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাই মৌলের পারমাণবিক সংখ্যা।কাজেই পারমাণবিক সংখ্যা সর্বদা পূর্ণসংখ্যা হয়।


37. আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা কোন গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্ভব হয়েছিল?

আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দ্বারা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছিল।


38.  রাদারফোর্ডের মডেলকে গ্রহগত পরমাণু মডেল বলা হয় কেন?

সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি বিভিন্ন কক্ষপথে পরিক্রমণ করে, তেমনি রাদারফোর্ডের পরমাণু মডেলে অনুযায়ী, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি আবর্তন করে। তাই রাদারফোর্ডের মডেলকে গ্রহগত পরমাণু মডেল বলে।


39. রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি লেখ

রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি: 

1. ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গের তত্ত্ব অনুযায়ী,ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণা বৃত্তাকার কক্ষপথে ,সমগতিতে ঘুরতে থাকলে তা নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করতে থাকবে। এর ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলীপথে আবর্তিত হতে হতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে এবং নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়বে। অর্থাৎ এই মডেল অনুযায়ী পরমাণু স্থায়ী হতে পারে না।

2. ঘূর্ণায়মান ইলেকট্রন নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে পরমাণুর নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে রেখা বর্ণালী পাওয়া যায়।


40. থমসনের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখ

থমসনের পরমাণু মডেলের স্বীকার্য:

1. পরমাণু প্রকৃতপক্ষে প্রায় 10^-10 m ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধনাত্মক তড়িদাহিত সুষম গোলক।

2. এই গোলকের মধ্যে ঋণাত্মক আধানবিশিষ্ট ইলেকট্রনগুলি ক্ষুদ্র কণার আকারে এমন সুষমভাবে ছড়ানো থাকে, যাতে সমগ্র ধনাত্মক আধান পরস্পর প্রশমিত হয়।পুডিং এর ভিতরে যেমন কিশমিশ ঢাকা থাকে বা তরমুজের মধ্যে বীজগুলি যেভাবে সাজানো থাকে, ঠিক সেভাবেই ইলেকট্রনগুলি পরমাণুতে সাজানো থাকে। তাই একে পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল বলা হয়।










রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ডিসেম্বর ০৫, ২০২১

অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান-পদার্থের গঠন এর প্রশ্ন ও উত্তর(the Structure of matter in Bengali class 8)

The structure of matter
The structure of matter

                       পদার্থের গঠন    

সঠিক উত্তরটি নির্বাচন করো:


১. নিচের কোনটির সংখ্যার ওপর পরমাণুর রাসায়নিক ধর্ম নির্ভর করে?

a. প্রোটন

b. নিউট্রন

c. ইলেকট্রন

d. সবকটি

উত্তর: a. প্রোটন



২. পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণাটি হল-

a. নিউট্রন

b. ইলেকট্রন

c. প্রোটন

d. কোনোটিই নয়

উত্তর: b. ইলেকট্রন



৩.  নিউট্রন একটি

a. ধনাত্মক আধান বিশিষ্ট কনিকা

b. ঋণাত্মক আধানে বিশিষ্ট কনিকা

c. নিস্তড়িত কণিকা

d. কোনোটিই নয়

উত্তর: c. নিস্তড়িত কণিকা



৪. পরমাণুতে আইসোটোপ সৃষ্টি হয় নিচের কোনটির সংখ্যার তারতম্যের জন্য?

a. প্রোটন

b. নিউট্রন

c. ইলেকট্রন

d. কোনোটিই নয়

উত্তর: b. নিউট্রন



৫. পরমাণুতে সমসংখ্যায় থাকে-

a. ইলেকট্রন ও নিউট্রন

b. প্রোটন ও নিউট্রন

c. ইলেকট্রন ও প্রোটন

d. প্রোটন ,ইলেকট্রন ,নিউট্রন

উত্তর: c. ইলেকট্রন ও প্রোটন



৬. বেশিরভাগ আয়নীয় যৌগগুলি সাধারণত-

a. তরল পদার্থ

b. কেলাসাকার কঠিন পদার্থ

c. গ্যাসীয় পদার্থ

d. অনিয়তাকার কঠিন পদার্থ

উত্তর: b. কেলাসাকার কঠিন পদার্থ



৭. গলিত Nacl এর দ্রবণে তড়িৎ পরিবহন করে-

a. ইলেকট্রন

b. আয়ন

c. প্রোটন

d. নিউট্রন

উত্তর: b. আয়ন



৮. ম্যাগনেসিয়াম অক্সাইড এর সংকেত

a.Mgo

b. Mg2O

c.MgO2

d. Mg3O2

উত্তর: a.Mgo



৯. পদার্থের যে অবস্থায় নির্দিষ্ট আকার থাকে না কিন্তু আয়তন থাকে ,সেটি হল-

a. কঠিন

b. তরল

c. গ্যাসীয়

d. কোনোটিই নয়

উত্তর: b. তরল



১০. Atomos নামকরণ করেন

a. অ্যাভোগাড্রো

b. ডেমোক্রিটাস

c. নিউটন

d. রাদারফোর্ড

উত্তর: b. ডেমোক্রিটাস



১১. নিউক্লিয় বল ক্রিয়াশীল হয় -

a. প্রোটন ও নিউট্রনের মধ্যে

b. ইলেকট্রন ও প্রোটনের মধ্যে

c. নিউট্রন ও ইলেক্ট্রনের মধ্যে

d. কোনোটিই নয় 

উত্তর: a. প্রোটন ও নিউট্রনের মধ্যে



১২. ১৮১১ খ্রিস্টাব্দে ডালটনের পরমাণুবাদের ত্রুটি সংশোধন করেন-

a. অ্যাভোগাড্রো

b. ডেমোক্রিটাস

c. আইজ্যাক নিউটন

d. থমসন

উত্তর: a. অ্যাভোগাড্রো



১৩. হাইড্রোজেনের সবচেয়ে ভারী আইসোটোপটি হল-

a. সক্রিয় হাইড্রোজেন

b. প্রোটিয়াম

c. ডয়টেরিয়াম

d.  ট্রিটিয়াম

উত্তর: d.  ট্রিটিয়াম



১৪. নিউট্রন কণার আবিষ্কারক

a. রাদারফোর্ড

b  স্যাডউইক

c. নিউট্রন

d. আইনস্টাইন

উত্তর: স্যাডউইক


শূন্যস্থান পূরণ করো:


১. পরমাণুর বেশিরভাগ অংশ_________

উত্তর: ফাঁকা।




২. নিউক্লিয়াসে উপস্থিত_____এবং______সংখ্যার যোগফলকে পরমাণুর ভর সংখ্যা বলে।

উত্তর: প্রোটন, নিউট্রন



৩. নিউক্লিয়াসের ব্যাস এর তুলনায় পরমাণুর ব্যাস প্রায়________  _______গুণ বেশি।

উত্তর: এক, লক্ষ



৪. কঠিন পদার্থের মধ্যে অণু-পরমাণুরা যেখানে আছে সেখান থেকেই কিছুটা______পারে।

উত্তর: কাঁপতে



৫. _______ পদার্থের মধ্যে অনুদের চলাচলের স্বাধীনতা______চেয়ে একটু বেশি।

উত্তর: তরল, কঠিনের



৬. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম______

উত্তর: পরমাণু



৭. পরমাণুর নিউক্লিয়াসের আধান হলো_____প্রকৃতির।

উত্তর: ধনাত্মক



৮. ইথিলিন যৌগে কেন্দ্রীয় পরমাণু হল______

উত্তর: কার্বন



৯. ______ হল একটি পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল।

উত্তর: আয়রন



১০. তরলকে উত্তপ্ত করলে তরলের অনুদের______ক্রমশ বাড়তে থাকে।

উত্তর: গতিশক্তি



১১. সূর্যের কেন্দ্রে উপস্থিত প্লাজমার উষ্ণতা প্রায়________ডিগ্রী সেলসিয়াস।

উত্তর: 1 কোটি



১২. _______অবস্থায় খাদ্য লবণের মধ্যে দিয়ে তড়িৎ পাঠানো যায়।

উত্তর: গলিত



১৩. _______ যৌগে অণুর অস্তিত্ব প্রমাণিত হয়েছে।

উত্তর: সমযোজী



১৪. ______পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন নেই।

উত্তর: প্রোটিয়াম



১৫. গ্রিক শব্দ______ এর মানে 'যাকে আর ভাঙ্গা যায় না'।

উত্তর: atoms



১৬. প্রোটন ও নিউট্রন কণা ইলেকট্রনের চেয়ে প্রায়__________গুণ ভারী

উত্তর: ২০০০



১৭. ________খ্রিষ্টাব্দে রাদারফোর্ড পরমাণু ধনাত্মক আধান বিশিষ্ট কণার নাম দেন______।

উত্তর: ১৯২০, প্রোটন



১৮. প্রোটন ও নিউট্রনের ভর প্রায়______

উত্তর: সমান



১৯. যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের______বলে।

উত্তর: আইসোটোপ



২০. পদার্থের চতুর্থ অবস্থাটিকে বলা হয়________।

উত্তর: প্লাজমা


২১. _________ যৌগের ক্ষেত্রে অনুর অস্তিত্ব থাকে না।

উত্তর: আয়নীয়



২২. মৌল অনুর কল্পনা করেন________।

উত্তর: অ্যাভোগাড্রো



২৩.Mgo একটি________যৌগ।

উত্তর: আয়নীয়


২৪. রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের পরমাণুরা________ _______ অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে।

উত্তর: পূর্ণ সংখ্যার, সরল।


সত্য-মিথ্যা নির্বাচন করো:

১. ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কনিকা।

উত্তর: সত্য।



২. বিজ্ঞানী নিলস বোর প্রোটন আবিষ্কার করেন

উত্তর: মিথ্যা।



৩. নিউক্লিয় বল প্রোটন এবং নিউট্রন এর মধ্যে ক্রিয়াশীল।

উত্তর: সত্য।



৪. দাঁড়িপাল্লা দিয়ে পরমাণুদের ওজন সরাসরি মাপা যায়।

উত্তর: মিথ্যা।



৫. গ্যাসীয় এবং তরল অবস্থায় অনুরা থেমে থাকে।

উত্তর: মিথ্যা



৬. কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে।

উত্তর: সত্য।



৭. সূর্য এবং তারাদের প্রধান উপাদান প্লাজমা।

উত্তর: সত্য।



৮. বণ্ড মানেএকজোড়া ইলেকট্রন

উত্তর: সত্য।



৯. আর্সেনিক যৌগের ক্ষেত্রে অনুর অস্তিত্ব নেই।

উত্তর: সত্য



১০. জল একটি আয়নীয় যৌগ।

উত্তর: মিথ্যা



১১. পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কনা হল প্রোটন

উত্তর: মিথ্যা



১২. ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে মোট চার্জ 0।

উত্তর: সত্য



১৩. কোন মৌলের পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার সমান।

উত্তর: সত্য



১৪. ১৮০৮ খ্রিস্টাব্দে অ্যাভোগাড্রো অনুর কল্পনা করলেন।

উত্তর: মিথ্যা।



দুই এক কথায় উত্তর দাও: 


১. পরমানুর ধারনা প্রথম দেন কে?

উত্তর: গ্রিক দার্শনিক লিউসিপ্পাস এবং তার ছাত্র ডিমোক্রিটাস।



২. কোন ভারতীয় দার্শনিক সর্বপ্রথম পরমাণু অস্তিত্বের কথা বলেছিলেন?

উত্তর: ভারতীয় দার্শনিক কণাদ।



৩. কত খ্রিস্টাব্দে ডালটন পরমাণুবাদ প্রকাশ করেন?

উত্তর: ১৮০৮ খ্রিস্টাব্দে ডালটন পরমাণুবাদ প্রকাশ করেন।



৪. কোন বিজ্ঞানী প্রথম অনুর কল্পনা করেন?

উত্তর: বিজ্ঞানী অ্যাভোগাড্রো প্রথম অনুর কল্পনা করেন।



৫. নিউট্রন কণাটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?

উত্তর: বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন কণা আবিষ্কার করেন।


৬. পরমাণুর কণিকা তিনটির মধ্যে সবচেয়ে ভারী কনা কোনটি?

উত্তর: নিউট্রন কণা সবচেয়ে ভারী।



৭. পরমাণুর নিউক্লিয়াসে কোন কোন কণিকা থাকে?

উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে



৮. কোন মৌলের পরমাণুতে নিউট্রন নেই?

উত্তর: সাধারণ  হাইড্রোজেন এর পরমাণুতে নিউট্রন নেই।



৯. পদার্থের চতুর্থ অবস্থার নাম কী?

উত্তর: প্লাজমা হল পদার্থের চতুর্থ অবস্থা।



১০. কঠিন পদার্থ থেকে সরাসরি বাষ্প হওয়াকে কী বলে?

উত্তর: উর্ধ্বপাতন বলে।



১১. হাইড্রোজেন এর যোজ্যতা কত?

উত্তর: হাইড্রোজেনের যোজ্যতা এক।



১২. পরমাণুতে প্রোটন কণার অস্তিত্ব প্রমাণ করেন কে?

উত্তর: পরমাণুতে প্রোটন কণার অস্তিত্ব প্রমাণ করেন বিজ্ঞানী রাদারফোর্ড।



১৩. কয়েকটি কঠিন পদার্থের নাম লেখ যাদের তরল অবস্থা দেখা যায় না?

উত্তর: ন্যাপথালিন ,কর্পূর ,আয়োডিন ইত্যাদি



১৪. পরমাণুর প্রায় সমস্ত  ভরই পরমাণুর কোন অংশ অবস্থান করেন?

উত্তর: পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে পরমাণুর প্রায় সমস্ত ভর অবস্থান করে।



১৫. কোন অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে?

উত্তর: কঠিন অবস্থায় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে।



১৬. সূর্য এবং তারাদের উপাদানগুলি কোন অবস্থায় থাকে?

উত্তর: সূর্য এবং তারাদের উপাদানগুলি প্লাজমা অবস্থায় থাকে।



১৭. একটি সমযোজী বন্ধন গঠন করতে কয়টি ইলেকট্রন এর প্রয়োজন হয়।

উত্তর: একটি সমযোজী বন্ধন গঠন করতে দুটি ইলেকট্রন এর প্রয়োজন হয়।



১৮. একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন।


উত্তর: এমন একটি সমযোজী যৌগ হল জল, যার কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন।



সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:


১. পরমাণু কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যার মধ্যে মৌলিক পদার্থের সকল ধর্ম বর্তমান থাকে তাকে পরমাণু বলা হয়।

উদাহরণ: হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু।


২. অনু কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম যে কণা স্বাধীনভাবে থাকতে পারে এবং যার মধ্যে ওই পদার্থের সমস্ত ভৌত ও রাসায়নিক ধর্ম বর্তমান থাকে তাকে অনু বলে।

উদাহরণ: অক্সিজেন অনু, জলের অনু।


৩. পরমাণু কী কী কণা দ্বারা গঠিত? এই কনা গুলির মধ্যে কোনটি ভারী এবং কোনটি হালকা কণা?

উত্তর: পরমাণু প্রধানত তিনটি কলা দিয়ে গঠিত-

      ১. ধনাত্মক আধানযুক্ত কণা প্রোটন

      ২. ঋণাত্মক আধানযুক্ত কণা ইলেকট্রন।

      ৩. নিস্তড়িত কণা নিউট্রন।

* পরমাণু গঠনকারী কণাগুলির মধ্যে সবচেয়ে ভারী কনা নিউট্রন। এবং সবচেয়ে হালকা কণা ইলেকট্রন।


৪. কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে?

উত্তর: কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতসংখ্যক প্রোটন থাকে ,সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে।


৫. মৌলের ভর সংখ্যা বলতে কী বোঝো?

উত্তর: কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন ও নিউট্রন থাকে তাদের মোট সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলে।


৬. ভরসংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা হয় কেন?

উত্তর: ভরসংখ্যা পরমাণুর নিউক্লিয়াসের উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। যেহেতু, প্রোটন ও নিউট্রন অবিভাজ্য এবং প্রোটন ও নিউট্রন সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা হয়, তাই ভর সংখ্যার পূর্ণ সংখ্যা হয়।


৭. কেলাস কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ ও নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকারবিশিষ্ট সমস্ত কঠিন পদার্থের দানাকে কেলাস  বলে।

উদাহরণ: তুঁতে বা ব্লু ভিট্রিয়ল।



৮. আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: একই মৌলের যেসব পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু ভরসংখ্যা আলাদা তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।

উদাহরণ: হাইড্রোজেনের আইসোটোপ তিনটি যথাক্রমে প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম