বিজ্ঞানের অগ্রগতি সত্বেও কুসংস্কার সমাজের মানুষ ।
আজ আমরা বিজ্ঞানের হাত ধরে অনেকটা ধাপ এগিয়ে গেছি। অনেক অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছি। বিজ্ঞানের এই জয়গান সবাইকে আনন্দ দেয়। কিন্তু এই বর্তমান সমাজ ও সমাজের মানুষেরা বিজ্ঞানের এই জয়গানকে কুসংস্কারচ্ছন্ন এক চাদরে ঢেকে ফেলেছে। ফলে সমাজে নানা কুসংস্কারচ্ছন্ন ঘটনা ঘটতে দেখা যায়। সেই ঘটনা গুলির মধ্যে একটি ঘটনা আমি সবার সামনে তুলে ধরছি।
এই বর্তমান সমাজে মেয়েদেরকে সমান চোখে দেখা হয় না। কিন্তু এই মেয়েরা কোন অংশে কম নয়। তারা বিভিন্ন দিক থেকে পিছিয়ে নেই। মেয়েদের মধ্যে প্রথম কল্পনা চাওলা যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন, আবার প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক মহিলা ছিলেন দেবিকা রানি, প্রথম আইপিএস অফিসার কিরণ বেদি, এমনকি বর্তমানে চন্দ্রযান- 2 লঞ্চ করা হয়েছিল তার প্রধান ডিরেক্টর হিসেবে ঋতু কারিধাল কাজ করেছিলেন। এইভাবে ধীরে ধীরে মেয়েদের জয়জয়কার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
আজ আমরা 2021 সালে পৌঁছে বিজ্ঞানের অগ্রগতির চারিদিকে প্রভাব ফেললেও সমাজব্যবস্থা হয়তো বা সেভাবে প্রভাব ফেলতে পারেনি, না হলে আজও কেন কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে নারীদের কাঠগড়ায় দাঁড় করানো হয়। তা ঠিক নয় কারণ একজন বিবাহিত দম্পতির সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা নির্ভর করে স্বামীর উপর স্ত্রীর উপর নয়।
মানুষের লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া ক্রোমোজোম ভিত্তিক। মানুষের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46 টি, তার মধ্যে 44 টি অটোজোম এবং দুইটি সেক্স ক্রোমোজোম রয়েছে। পুরুষদের ক্ষেত্রে X এবং Y উভয় প্রকার সেক্স ক্রোমোজোম দেখা যায়। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে দুটি X ক্রোমোজোম দেখা যায়। যখন পিতার X গ্যামেট মাতার X গ্যামেটের সঙ্গে মিলিত হয়, তখন কন্যাসন্তান সৃষ্টি হয়। আবার পিতার Y গ্যামেট যখন মাতার X গ্যামেটের সঙ্গে মিলিত হয়, তখন পুত্রসন্তান সৃষ্টি হয়।
অতএব উপরের আলোচনা থেকে বোঝা গেল কন্যা বা পুত্র সন্তান হওয়ার জন্য মায়ের কোন ভূমিকা নেই,পুরোপুরি পিতার গ্যামেট অর্থাৎ ক্রোমোজোম এর উপর নির্ভর করে। তাই সমাজে কন্যা সন্তান হওয়ার জন্য মায়ের উপরে দোষারোপ করা হয় তা আসলে সঠিক নয়। তাছাড়া কন্যা সন্তান পুত্র সন্তান যাই হোক না কেন সঠিক শিক্ষা ও পরিষেবা দিলে সবাই সমাজের উপযুক্ত হয়ে উঠবে এবং দেশকে গর্বিত করে তুলবে। তাই আমাদেরকে এই কুসংস্কারচ্ছন্ন চাদর থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে।
Khub valo explain kore6en 🙏👍
উত্তরমুছুন